শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিল পাশের পর কাশ্মির ভাগ হচ্ছে ৩১ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম অধ্যুষিত ভূখণ্ড ভারত অধিকৃত কাশ্মিরের ‘বিশেষ মর্যাদা’ কেড়ে নিয়ে অঞ্চলটিকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রের নিয়ন্ত্রণে নিয়েছে বিজেপির মোদি সরকার।

এ সংক্রান্ত বিল দেশটির সংসদে পাস করে রাষ্ট্রপতির অনুমোদনও দেয়া হয়েছে। এবার আগামী ৩১ অক্টোবর বাস্তবেই ভাগ হতে যাচ্ছে ভূস্বর্গ খ্যাত কাশ্মির।

কাশ্মিরকে ভাগ করার দিনটিও ঠিক করা হয়েছে বিতর্কিত একটি তারিখে। কেননা, ৩১ অক্টোবর হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। এদিন জম্মু-কাশ্মির থেকে বড় অংশটি আলাদা করে লাদাখ নামে আরেকটি পৃথক অঞ্চল করা হবে।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মির ভাগের বিলে শুক্রবার স্বাক্ষর করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সরকারি পরিকল্পনা অনুযায়ী জম্মু-কাশ্মিরে বিধানসভার ১০৭ আসন থাকবে, যা পরে বাড়িয়ে ১১৪ করা হবে। আর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের জন্য ২৪টি আসন খালি থাকবে। তবে লাদাখের জন্য কোনো বিধানসভা থাকবে না।

এদিকে কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রীসহ অসংখ্য নেতাকে গ্রেপ্তার অথবা গৃহবন্দী করে রাখা হয়েছে। তাদের এখনো মুক্তি দেয়া হয়নি, বলবত রয়েছে কারফিউ এবং সেনাটহলও। পুরো কাশ্মিরকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ