শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হজের নতুন খতিব সম্পর্কে গুরুত্বপূর্ণ পাঁচ তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন


আগামী শনিবার ৯ জিলহজ আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেয়া হবে। এ বছর খুতবা দেবেন নতুন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ।

সৌদি আরবের প্রেস এজেন্সি এএসপি সূত্রে জানা যায়, হারামাইন আশ-শরিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ বছর আরাফাতের ময়দানে খতিব হিসেবে শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখকে নিয়োগ দেন।

মসজিদে হারামের অন্যতম খতিব শায়েখ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস নিজের স্বাস্থ্যগত অবস্থার অবনতির কারণ দেখালে মুহাম্মাদ বিন হাসান আল শায়েখকে তার স্থলাবর্তী করা হয়।

হজের নতুন এ খতিব সম্পর্কে গুরুত্বপূর্ণ পাঁচটি তথ্য-

১. ড. মুহাম্মদ বিন হাসানের পুরো নাম- মুহাম্মাদ বিন হাসান বিন আব্দুর রহমান বিন আব্দুল লতিফ বিন আব্দুর রহমান বিন হাসান বিন মুহাম্মাদ বিন আব্দুল ওহহাব।

২. ১৪১২ হিজরী থেকে আল শায়খ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল শায়খ মসজিদে ইমামতি ও খুতবা দায়িত্ব পালন করে আসছেন। সৌদি আরব প্রতিষ্ঠার পর দশম খতিব হিসেবে আরাফার ময়দানে খুতবা দেবেন তিনি।

৩. তিনি আরব বিশ্বের হাদিস ও তাফসির শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র ও প্রখ্যাত আলেম শায়েখ মুহাম্মাদ বিন আব্দুল ওহহাব রহ. এর শাগরেদ তিনি।

৪.  শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ সর্বোচ্চ উলামা বোর্ড ও স্থায়ী ফতোয়া বোর্ডের সদস্য ।

৫. তিনি খাদেমুল হারামাইন শরিফাইন হাদিস কমপ্লেক্সের প্রধান মহামান্য শাইখ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ