শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হবিগঞ্জে পাচারকালে প্রায় ২ হাজার বস্তা সরকারি চাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জ শহর থেকে পাচারকালে দরিদ্রদের মধ্যে বিতরণের প্রায় দুই হাজার বস্তা সরকারি চাল জব্দ করেছে জেলা প্রশাসন।

বুধবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকার একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গরুর বাজার এলাকার সুরমা অটোরাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলে অভিযান চালানো হয়। এ সময় মিলের গুদামে রাখা সরকারি এক হাজার ৫০ বস্তা, একটি ট্রাকে বোঝাই করা ৮৬০ বস্তা ও বিপুল পরিমাণ খোলা চাল জব্দ করা হয়। যা পাচারের প্রস্তুতি নেয়া হচ্ছিল।

খাদ্য অধিদপ্তরের সিল মারা প্রতিটি বস্তা ৩০ কেজি ওজনের। এগুলো দরিদ্রদের মধ্যে বিতরণের ভিজিডি এবং ভিজিএফের চাল বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

তিনি ওই ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার নয়নের বরাতে জানান, চালগুলো বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে কেনা হয়েছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানসহ সদর থানার পুলিশ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানকালে ট্রাকচালক পালিয়ে যান এবং ব্যবসায়ী হাবিবুর রহমান খান গুদামে ছিলেন না।

ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, হাবিবুর রহমান খান দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে সরকারি চাল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছেন। তিনি সরকারি এসব চাল এনে খুলে অন্য বস্তায় ভরে তা পাচার করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ