শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সুষমা স্বরাজের মৃত্যুতে মোদীর আবেগঘন টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লেখেন, অবিস্মরণীয় নেত্রীর প্রয়াণে ভারত শোকাহত।

সুষমাকে স্মরণ করে মোদি টুইট করেন, ভারতীয় রাজনীতির একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি। ভারত দুঃখিত এক অবস্মরণীয় নেত্রীর প্রয়াণে, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন মানুষের কাজে এবং গরীব মানুষের জনজীবনকে আরও উন্নত করতে। সুষমা স্বরাজজী এমন এক ধরণের মানুষ ছিলেন, যিনি কোটি কোটি মানুষের কাছে ছিলেন অনুপ্রেরণা।

https://twitter.com/narendramodi/status/1158801416120459264

আরেক টুইটে মোদি লেখেন, সুষমা স্বরাজ ছিলেন একজন সুবক্তা এবং অসাধারণ সাংসদ। তিনি দলের মধ্যে অত্যন্ত প্রশংসা এবং সম্মান পেয়েছেন। যখনই আদর্শ এবং বিজেপির স্বার্থের প্রসঙ্গ আসত, তিনি আপোষ করতেন না, দলের সুনাম বৃদ্ধিতে তার অনেক অবদান রয়েছে।

https://twitter.com/narendramodi/status/1158801608127348736

উল্লেখ্য, মঙ্গলবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই বিজেপি নেত্রীর বয়স হয়েছিল ৬৭। প্রথম মোদি সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন সুষমা।

-এএ