শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডুবে গেছে ক্লিংকারবাহী ২ জাহাজ, ১০ ক্রু উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুতুবদিয়ার ঠেঙ্গারচরে বিরূপ আবহাওয়ায় উত্তাল সাগরে সিমেন্টের ক্লিংকারবাহী দুটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে ঠেঙ্গারচরে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লাইটার জাহাজ এমভি টিটু-১৯ ও এমভি টিটু-১৮ ডুবে যায় বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমভি টিটু-১৮ ও এমভি টিটু-১৯ নামে ওই জাহাজ দু’টি থেকে ১০ ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। অন্যদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী জাহাজ দুর্জয়, সুরভী, শৈবাল ও সোয়াডস।

বিআইডব্লিউটিএ চট্টগ্রাম এর উপ-পরিচালক মুহা. সেলিম বলেন, কুতুবদিয়ার কাছাকাছি গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকারবোঝাই হয়ে জাহাজদুটি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ যাচ্ছিল।

তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যে সাগর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ে একটি জাহাজের তলা পেটে যায় এবং অপর একটি জাহাজের হ্যাজ ভেঙ্গে পড়ে। পরে জাহাজ দুটি ঠেঙ্গার চর এলাকায় ডুবে যায়।

এসব জাহাজ দুটির প্রতিটিতে ১২ জন করে ক্রু থাকে জানিয়ে তিনি বলেন, এমভি-টিটু-১৮ এর সকল ক্রুকে উদ্ধার করা হয়েছে। অপর লোকদের উদ্ধারে নৌবাহিনী কাজ করছে।

-এএ