শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাশ্মিরের স্বাধীনতার দাবিতে কিশোরগঞ্জে যুব মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
প্রতিনিধি কিশোরগঞ্জ

ভারতে বিজেপি সরকার সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্তির মাধ্যমে কাশ্মীরের শেষ স্বাধীনতাটুকুও কেড়ে নেয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের খেলাফত যুব মজলিস।

৭ আগস্ট (বুধবার) শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা উসমান গনীর পরিচালনায় জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আলী বিক্ষোভে সভাপতিত্ব করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারত সরকার কাশ্মীরের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন চালাচ্ছে কোন মুসলমান তা বরদাশত করতে পারে না। প্রতিনিয়ত তাদের উপর অবিচার করেই যাচ্ছে। এসবের শেষ চাই। চাই আজাদ কাশ্মীর। চাই আমার ভাইবোনের নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার।

‘আমরা কাশ্মীরের সাধারণ জনগণের প্রাণের যে দাবি স্বাধীনতা সেই দাবির প্রতি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।’

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে কাশ্মীরের যে সকল নেতৃবৃন্দকে গ্রেফতার ও গৃহবন্দী করা হয়েছে তাদের মুক্তির দাবি এবং ওআইসি ও জাতিসংঘকে কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা উসমান গনী কাগজী, যুব মজলিস পৌর শাখার সভাপতি মুহাম্মাদ শামসুল আলম, মাওলানা মেসবাহ উদ্দিন, মুহাম্মদ হাবিবুর রহমান প্রমূখ।