শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডেঙ্গু একটা গুজব, আপনারা গুজবে কান দিবেন না: মমতাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম বলেছেন, জ্বর আসলেই মানুষ মনে করে ডেঙ্গুজ্বর হয়েছে। বিষয়টা আসলে তা না, ডেঙ্গু এটা গুজব, আপনারা গুজবে কান দিবেন না।

মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

মমতাজ বেগম বলেন, ডেঙ্গুজ্বর যদি হয়ে থাকে আপনারা হাসপাতালে এসে চিকিৎসা নিবেন। আমাদের পর্যাপ্ত ওষুধপত্রের ব্যবস্থা আছে। এ ছাড়া ডেঙ্গু মোকাবিলা করার জন্য ডাক্তারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তিনি বলেন, পদ্মা সেতুর জন্য মাথা লাগবে। এ গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একশ্রেণির লোকজন। এসব গুজবে কেউ কান দিবেন না।

মমতাজ বলেন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গু আক্রমণ থেকে রেহাই পাওয়া সম্ভব। অনুষ্ঠান শেষে সবাই হাসপাতালের আশপাশে পরিষ্কার-পরিছন্নতা অভিযানে অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ