শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হেফাজত আমিরের ইমামতিতে আল্লামা বাবুনগরীর মায়ের জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজীর সহকারী মহাপরিচালক  আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 চট্টগ্রাম ফটিকছড়িস্থ বাবুনগর মাদরাসা মাঠে আজ  সকাল ১০টা ৩০ মিনিটের দিকে জানাজা নামাজ হয়। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজীর মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী ইমামতি করেন।

জানাজা নামাজে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

জানা গেছে, বাবুনগর মাদরাসার মাকবারায়ে হারুন রহ.-এ তাকে দাফন করা হবে।

আল্লামা জুনাইদ বাবুনগরীর মা ফাতেমা বেগম রোববার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে নিজ বাড়ি বাবুনগরে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৮৩ বছর।

আল্লামা বাবুনগরীর মা প্রখ্যাত বুযুর্গ আল্লামা হারুন বাবুনগরী-এর মেয়ে, শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বোন এবং আল্লামা আবুল হাসান এর সহধর্মিনী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ