শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ছাত্রলীগ নেতা সুদীপ্ত খুনের মামলায় সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আলোচিত আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মঈন উদ্দিন।

গেলো সপ্তাহে এক ওয়ার্ড কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুমের দুটি আগ্নেও অস্ত্রের নিবন্ধন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর অস্ত্র দুটি জমা দেন তিনি।

গণমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, বিভিন্ন সময় লালখান বাজার এলাকায় একাধিক সংঘর্ষ ও হত্যার ঘটনায় মাসুমের নাম জড়িয়েছে। এমনকি অস্ত্র হাতে তার ছবিও ছাপা হয়েছে পত্রিকায়। সর্বশেষ ২০১৭ সালে নিজের বাসার সামনে সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ