শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সৌদি যুবরাজকে জড়িয়ে ধরে রাতারাতি ভাইরাল তরুণী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশালাকৃতির একটি ছবি জড়িয়ে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেন এক সৌদি নারী। মুনিরা আবদুল্লাহ নামে ওই নারীকে বিশ্ব গণমাধ্যমে সৌদি নারীদের আইকন বলে পরিচিত করানো হচ্ছে।

বর্তমানে টুইটারে আপলোড করা ছবিতে সবার আলোচনার কেন্দ্রবিন্দু মুনিরা। শুধু যোগাযোগ মাধ্যমই নয়, ছবিটি জায়গা পায় সৌদির সবচেয়ে জনপ্রিয় দৈনিক আরব নিউজের প্রচ্ছদে সবার ওপরে। এছাড়াও দেশ-বিদেশের অনেক গণমাধ্যম ফলাও করে ছাপিয়েছে মুনিরার এই ছবি।

আল আরাবিয়ার তথ্য মতে, ভাইরাল হওয়া ছবিটি অনেক আগেই তুলেছেন মুনিরা। কিন্ত সম্প্রতি নারী ক্ষমতায়নের লক্ষ্যে সৌদি যুবরাজের নানামুখী উদ্যোগের পর এই ছবিটি ভাইরাল হয় নেট দুনিয়ায়।

ছবিটি তোলার কোনো ইচ্ছা আগে ছিল না জানিয়ে আল আরাবিয়া ডটকমকে মুনিরা জানান, একদিন সকালে জীবনে প্রথমবারের মতো সিনেমা দেখতে আল কাসার মলে যান তিনি। যাবার পথে শিল্পীর তুলিতে আঁকা সালমানের বিশালাকৃতির ছবিটি নজরে পড়তেই জড়িয়ে ধরেন তিনি। এসময় তার সঙ্গে থাকা বোন এই মুহুর্তকে ক্যামেরাবন্দি করে।

সালমানের প্রতি অসীম কৃতজ্ঞতা আর শ্রদ্ধাই তাকে এভাবে ছবিটি জড়িয়ে ধরতে বাধ্য করেছে বলে আবেগাপ্লুত হয়ে জানান ৩০ বছর বয়সী মুনিরা। সৌদি আরবের শহর তাইফের মেয়ে মুনিরা পেশায় একজন প্রযুক্তি ও শিক্ষা বিষয়ক গবেষক ও বিশেষজ্ঞ।

সূত্র: আল আরাবিয়া ডটনেট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ