শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

তিন তালাক শরিয়তের বিষয়, আমরা শরিয়ত মেনেই চলব: সিদ্দিকুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘তিন তালাক শরিয়তের বিষয়, আমরা শরিয়ত মেনেই চলব। তবে আইনের সাথেও সঙ্ঘাতে যাব না। সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে তিন তালাকের বিষয়ে সতর্ক হতে বলব।’

শনিবার শিলিগুড়িতে একথা বলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও জমিয়ত উলামায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী।

তিন তালাক প্রসঙ্গে তিনি বলেন, তিন তালাক নিয়ে কেন্দ্রে বিল পাশ হয়েছে। রাষ্ট্রপতি সেই বিলে স্বাক্ষর করে দিয়েছেন। তিন তালাক নিয়ে আইনের সাথে সংঘাতে যাব না। যেহেতু তিন তালাক ধর্মীয় বিষয়, শরিয়তের বিষয়। তাই আমরা শরিয়ত মেনেই চলব। তবে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলব আরো বেশি করে সতর্ক হতে।

তিনি আরও বলেন, তিন তালাক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের উচিৎ ছিল চটজলদি সিদ্ধান্ত না নেওয়া।

সিক্কিকুল্লার অভিযোগ, শুধুমাত্র রাজনীতি করার জন্য তিন তালাককে অবৈধ ঘোষষা করেছে কেন্দ্র। তিন তালাক নিয়ে রবিবার দিল্লিতে বৈঠক করবে জমিয়ত উলামায়ে হিন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ