শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডেঙ্গুতে খুলনায় আরো ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভোরে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধা ও স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ রোববার এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইসমাঈল সরদারের স্ত্রী মর্জিনা বেগম (৭০) এবং রূপসার খাজা ডাঙ্গা গ্রামের বাবুল শেখের ছেলে ও খাজদিয়া সরকারি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র মঞ্জুর শেখ (১৩)।

মর্জিনা এক সপ্তাহ আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ও রোববার ভোরে মৃত্যুবরণ করেন। এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. পার্থ প্রতীম।

মঞ্জুর শনিবার রাত ১১টার দিকে বেসরকারি গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। রোববার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের চেয়ারম্যান গাজী মিজানুর রহমান।

এ বছর সারাদেশে মহামারি আকার ধারণ করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। প্রতিদিনই শত শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। রাজধানী ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। খুলনায় শনিবার এক হাজার ৬৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

-এটি