শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ছেলের চিকিৎসা নিতে এসে প্রাণ গেল বাবা-মার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচ বছরের শিশু পুত্রকে চিকিৎসা করাতে এসে বাস চাপায় প্রাণ হারালেন বাবা-মা’সহ তিন জন। নিহত আরেকজন অটো চালক রয়েছেন।

বাবা মা মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে পাঁচ বছরের শিশু বিজয়। রোববার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের মীর দেওহাটা কচুয়াপাড়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের মো. পাখি মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৬), তার স্ত্রী তাসলিমা বেগম (৩০) এবং বাইমহাটি গ্রামের ফালু মিয়ার ছেলে অটো চালক মো. শরিফুল ইসলাম (২৯)।

মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, চান্দুলিয়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম স্ত্রী তাসলিমা বেগমকে সঙ্গে নিয়ে তার পাঁচ বছরের অসুস্থ্য শিশুপুত্র বিজয়কে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে যান।

চিকিৎসা শেষে বাড়ি ফেরার জন্য স্বামী-স্ত্রী ও শিশুপুত্র মির্জাপুর পুরাতন বাস স্টেশন থেকে একটি অটো রিকসায় উঠেন। অটো রিকসাটি মীর দেওহাটা কচুয়াপাড়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস অটো রিকসাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাসলিমা বেগম মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ