শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আগামীকাল চাঁদপুর আসছেন আল্লামা নূর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

আগামীকাল সোমবারের এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান। এছাড়াও জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা যায়।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানা যায়, আলোচনা সভা বাস্তবায়ন কমিটির অন্যতম নেতা মুফতী সিরাজুল ইসলাম ও মুফতী নজরুল ইসলাম ইতিমধ্যেই চাঁদপুরের প্রতিটি থানার উলামায়ে কেরামের সাথে মতবিনিময় করেছেন। জেলা যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সাথেও বৈঠক সম্পন্ন করেছেন।

সকল জমিয়ত প্রমিদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আহবান করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ