শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

'মুহিউদ্দিন খান রহ.-এর ভাতিজীর উপর এসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তার করুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাসিক মদীনার প্রাক্তন সম্পাদক, আন্তর্জাতিক বরেণ্য ব্যক্তিত্ব মাওলানা মুহিউদ্দিন খান রহ.-এর ভাতিজী, গফরগাঁও পাঁচবাগ কামিল মাদরাসার মেধাবী ছাত্রী মিনহার উপর এসিড নিক্ষেপে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ৷

শনিবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান বলেন, এসিড নিক্ষেপের মতো এহেন জঘন্য অপরাধ সংঘটিত করে সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়চ্ছে আর আক্রান্ত মিনহার হাসপাতালের বেডে মরণযন্ত্রনায় কাতরাচ্ছে৷

বিচারিক দীর্ঘসূত্রতা আমাদের দেশে স্বাভাবিক হয়ে উঠায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে৷ নিররপরাধ মিনহার সাথে ঘটে যাওয়া বর্বর ঘটনা তদন্তের আওতায় এনে দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে ৷ অপরাধ দমন ও নির্মূলে প্রশাসন আরো গতিশীল হতে হবে ৷

প্রসঙ্গত, মিনহা গত ২৬ জুলাই দুপুরে মাদরাসা থেকে ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসী মিনহাকে অন্য মেয়ে ভেবে এসিড নিক্ষেপ করে। এতে তার মুখ ঝলসে যায়।

সে আপাদমস্তক বোরকাবৃত ছিলো। তৎক্ষণাত তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করতে বলেন৷ সে এখন বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ