শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিশ্বে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়ে রাখার লাগামটি ছিঁড়ে গেছে: গুতেরেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকিয়ে রাখার লাগাম ছিঁড়ে গেছে। আমেরিকা একতরফাভাবে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এ মন্তব্য করেন গুতেরেস।

শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইএনএফ ছিল একটি গুরুত্বপূর্ণ চুক্তি যা ইউরোপে স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি শীতল যুদ্ধের অবসান ঘটিয়েছিল। আগামীকাল যখন এ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তখন বিশ্বে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়ে রাখার মূল্যবান লাগামটিও ছিঁড়ে যাবে। এর ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে পরমাণু অস্ত্রের হামলার হুমকি বেড়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে নিজের আগের অভিযোগের পুনরাবৃত্তি করে আইএনএফ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনকে বের করে নেয়ার ঘোষণা দেন।

পম্পেও টুইটে এ ঘোষণা জানানোর পরপরই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আমেরিকার এ সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে বলেছে, এ চুক্তি বাতিল হয়ে যাওয়ার জন্য আমেরিকা এককভাবে দায়ী থাকবে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে মধ্যে যে স্নায়ুযুদ্ধ বাঁধে সেটার সমাপ্তি টানতে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের লক্ষ্যে ১৯৮৭ সালে ঐতিহাসিক আইএনএফ চুক্তি হয়েছিল। চুক্তিতে ইউরোপে পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা থেকে বিরত থাকতে সম্মত হয়েছিল দু’পক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ