শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিলেটে ৫ থানার ওসি রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। একসাথে বদলি করা হয়েছে ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। থানাগুলো হলো- বিশ্বনাথ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ।

বৃহস্পতিবার (১ আগস্ট) সিলেটের পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে বদলি করা হয়। গত ১৫ জুন সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগ দেন ফরিদ উদ্দিন। এরই মধ্যে সিলেটে এ পরিবর্তন আসলো

বদলিকৃতদের মধ্যে গোয়াইনঘাট থানার ওসি মুহা. আব্দুল জলিলকে সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র), কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদকে গোয়াইনঘাট থানায়, বিশ্বনাথ থানার ওসি মুহা. শামসুদ্দোহা পিপিএমকে কানাইঘাট থানার দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া বিশ্বনাথ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র) মুহা. শামীম মুসা, জৈন্তাপুর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র) শ্যামল বণিক এবং জকিগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ অফিসের মাদকবিরোধী সেলের পরিদর্শক মীর মুহা. আবু নাসের।

-এএ