শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিলেটে শীর্ষ সন্ত্রাসী আঞ্জু মিয়া গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের পাথর রাজ্যের ত্রাস কোম্পানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আঞ্জু মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে গ্রেফতারের পর পুলিশে সোপর্দ করেছে র‌্যাব-৯।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, গ্রেফতার সন্ত্রাসী আঞ্জু মিয়াকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, আঞ্জু কোম্পানীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে।

এদিকে র‌্যাব সিলেট নগরীর লামাবাজার এলাকার মদন মোহন কলেজের পাশ থেকে ৩৩৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মিরবক্সপুর গ্রামের তাজুল আহমেদের ছেলে সায়েক আহমেদ ও সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের ময়না মিয়ার ছেলে ওয়েজ মিয়া। তাদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা মুহা. মনিরুজ্জামান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ