শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নৌ প্রতিমন্ত্রীর আইডি হ্যাকড, ফেসবুক বলছে হ্যাকার পাকিস্তানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর ফেসবুক আইডি ও ফেসবুক পেজ হ্যাকড হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরের পর প্রতিমন্ত্রীর আইডি ও পেজ হ্যাকড হয়। পেজ ও আইডির একাউন্ট একই নামে (Khalid Mahmud Chowdhury) ছিল।

এ মুহূর্তে নৌ প্রতিমন্ত্রী পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে আন্তর্জাতিক সমুদ্র বন্দরগুলোর সম্পর্ক স্থাপনে সিঙ্গাপুর, কানাডা ও লন্ডন সফরে রয়েছেন।

বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে একটি লিংক শেয়ার করেন। লিংকে ঢুকে কানাডা সরকারের কাছে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে পিটিশন দায়েরের সুযোগ আছে।

প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আ ন ম আহমাদুল বাশার জানান, আইডি হ্যাকড হবার আগে মাননীয় নৌ প্রতিমন্ত্রী যে লিংক শেয়ার করেছিলেন, এর মাধ্যমে একদিনে অর্ধলক্ষ পিটিশন দায়ের হয়েছে।

এ বিষয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে নিয়ে পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টা পর আমার অ্যাকাউন্টটি হ্যাকড হয়। শুধু অ্যাকাউন্ট নয়, আমার নামে ভেরিফায়েড ফেসবুক পেজটিও এখন হ্যাকারদের কবলে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান থেকে হ্যাকড হয়েছে আমার আইডিটি।’

প্রতিমন্ত্রীর ফেসবুক আইডিতে ঢুকে দেখা যায়, হ্যাকাররা আইডি থেকে প্রতিমন্ত্রীর নাম মুছে দিয়েছে। প্রোফাইল থেকে ছবি সরিয়ে দিয়েছে। নৌ প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি ঘিরে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ