শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নবাবগঞ্জে মাইক্রোর ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কা লেগে মহাদেব (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা নবদীপ তালুকদার (৬৫) মারাত্মক আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার শোল্লা ইউনিয়নের চন্দ্রখোলা বড় ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মহাদেব ওই এলাকার বেনি মাধবের ছেলে এবং নবদীপ তালুকদারও একই এলাকার বাসিন্দা।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাজের উদ্দেশ্যে মহাদেব বাড়ি থেকে বের হয়ে চন্দ্রখোলা রাস্তায় এসে দাঁড়ান। এ সময় নবদীপ তালুকদারও তার সঙ্গে ছিলেন। হঠাৎ ঢাকা থেকে দোহারের মৈনটঘাটের দিকে যাওয়া একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা দেয়। তারা ছিটকে পড়েন এবং গাড়িটিও খাদে পড়ে যায়।

ঘটনার পর আহত দুজনের মধ্যে মহাদেবের অবস্থা খুব খারাপ দেখে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবদীপ তালুকদার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজী নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ