শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভারতে বিল পাসের রেশ না কাটতেই প্রকাশ্যে স্ত্রীকে 'তিন তালাক' (ভিডিওসহ)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজ্যসভায় তিন তালাক বিল পাস হয়েছে ২৪ ঘণ্টাও কাটেনি। তারমধ্যেই প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে তিন তালাক দিলেন এক যুবক। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের। খবর দ্য ওয়াল এর।

এই তালাক দেওয়াকে কেন্দ্র করে যুবকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন যুবতীর ভাই। অবশেষে পুলিশ এসে হস্তক্ষেপ করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় ভারতের উত্তরপ্রদেশে।

আজ বুধবার দুপুর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এ ভিডিও। তাতে দেখা যায়- বোরকা পরে রয়েছেন এক নারী। তার স্বামী রাস্তার মধ্যেই তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। কথার মাঝেই স্ত্রীকে তিন তালাক দেন তিনি। তারপরেই নারীর সঙ্গে থাকা তার ভাইয়ের সঙ্গে হাতাহাতি হয় তার।

রীতিমতো লাঠি নিয়ে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়েন তারা। এই মারামারির মধ্যে দু-একটা দোকানেরও ক্ষতি হয়। স্থানীয় মানুষ দু’জনকে ছাড়িয়ে পুলিশে খবর দেয়। মোরাদাবাদ পুলিশ এসে তাদের থানায় নিয়ে যান।

থানায় গিয়ে ঐ নারী অভিযোগ করেন, তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। দু’জনের একটা বাচ্চাও আছে। আদালত ১১ আগস্ট শুনানির তারিখ দিয়েছিল। কিন্তু এ দিন বাড়ি ফেরার পথে রাস্তাতেই তাকে তিন তালাক দেন তার স্বামী।

তার ভাই ঐ নারীর স্বামীকে বলেন, রাস্তায় না বলে যা বলার পুলিশের সামনে বলতে। তারপরেই তার ভাইকে মারধর করেন স্বামী, এমনটাই অভিযোগ করেছেন যুবতী।

মোরাদাবাদ পুলিশের ডেপুটি সুপার রাজেশ কুমার জানিয়েছেন, তাদের কাছে দু’পক্ষই অভিযোগ করেছে। ঘটনার ভিডিও তাদের কাছে আছে। ঘটনাস্থলে থাকা মানুষদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ