শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতের রাজ্যসভায় তিন তালাক বিল পাশ; দেওবন্দের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

যথেষ্ট কাঠখড় পুড়িয়ে অবশেষে মোদি সরকার লোকসভার পর রাজ্যসভায় তিন তালাক বিল পাশ করেছে। এ বিষয়ে দারুল উলুম দেওবন্দ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল'বোর্ড এ বিলকে মুসলিম পার্সোনাল ল'এর অধিকারের বিরুদ্ধে বলে ঘোষণা দিয়েছে।

উপমহাদেশের ঐতিহ্যবাহি দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নুমানী এ বিলের উপর প্রশ্ন রেখে বলেন, মোদি সরকার তিন তালাক বিলকে পাশ করে মুসলিম পার্সোনাল ল'বোর্ডের অধিকার হরণ করেছে।

তিনি আরও বলেন, তিন তালাক বিল মোদি সরকারের সরাসরি শরিয়তের উপর হস্তক্ষেপ। দেশের আইনে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার কথা আছে। কিন্তু কেন্দ্রীয় বিজেপী সরকার মুসলিম পার্সোনাল ল'বোর্ডের উপর বারবার আক্রমণ করে যাচ্ছে।

পাশকৃত তিন তালাক বিলের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে মুফতি আবুল কাসেম নুমানী বলেন, কেন্দ্রীয় সরকার মুসলমানদের ধর্মীয় ব্যাপারে এভাবে হস্তক্ষেপ না করে ভারতের ওলামায়ে কোরামের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে মিমাংসা করতে পারতো।

উল্লেখ্য, পিডিবি, ডিটিপি, বিএসপি এবং টিআর এস'র মতো পার্টিগুলো এ বিলকে আগে থেকেই বয়কট করলে, এ বিল পাশ করা মোদি সরকারের জন্য সহজ থেকে সহজতর হয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ