শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডেলিভারি বয় মুসলিম হওয়ায় অর্ডার বাতিল করলেন হিন্দু গ্রাহক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইনে খাবার অর্ডার দেওয়ার পর মুসলিম ব্যক্তি সেই খাবার পৌঁছে দেবেন জানতে পেরে অর্ডার বাতিল করলেন অমিত শুক্লা নামের এক হিন্দু ব্যক্তি।

মঙ্গলবার রাতে ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়।

জানা যায়, মঙ্গলবার রাতে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটোতে খাবার অর্ডার করেন অমিত শুক্লা নামের এক ব্যক্তি।কিন্তু খাবারের অর্ডার দিয়ে তিনি যখন জানতে পারলেন একজন মুসলিম লোক আসছেন তাকে খাবার পৌঁছে দিতে। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে খাবারের অর্ডার বাতিল করে দেন।

জানা গেছে, খাবারের অর্ডার বাতিল করে দিতে চেয়ে জোমাটোর গ্রাহক পরিসেবায় বার্তাও পাঠান অমিত। বার্তায় তিনি জানান, ওই মুসলিম ব্যক্তির পৌঁছে দেওয়া খাবার মুখে তুলবেন না তারা। বদলে দিতে হবে ডেলিভারি পার্সনকে।

তবে এমন সাম্প্রদায়িকতার জবাব দিয়েছে খাবারের ওই কোম্পানি জোমাটো। তারা জানিয়েছে, খাবারের কোনও ধর্ম নেই, খাবার নিজেই একটা ধর্ম।

এদিকে, ওই বাদানুবাদের পর এ নিয়ে কোম্পানির অভিমত জানিয়েছেন জোমাটোর প্রধান দিপিন্দার গোয়েল। টুইটারে তিনি লেখেন, ভারতের গ্রাহকদের বৈচিত্র নিয়ে আমরা গর্বিত। আমাদের মূল্যবোধে আঘাত করে এমন ব্যবসা হারাতে হলেও আমাদের কোনও দুঃখ নেই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ