শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে ৩ ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা ৬টি গরু মারা গেছে।

আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার লাঠিপাড়া গ্রামের খোকন মিয়া, একই গ্রামের সামাউল ও ঝিনাইদহের মহেশপুর সিবানপুর গ্রামের আনোয়ার হোসেন।

চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আজহাকে সামনে রেখে ঝিনাইদহ থেকে গরুবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন ব্যবসায়ীরা। ভোরে চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা ৩ জনই ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চোখে ঘুম নিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ