শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফেরিঘাটে স্কুলছাত্র তিতাসের মৃত্যুর ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের কাঁঠালবাড়ি ১ নম্বর ফেরিঘাটে ভিআইপির অপেক্ষায় ফেরি না ছাড়ায় অ্যাম্বুলেন্সে থাকা স্কুলছাত্র তিতাস ঘোষের (১১) মৃত্যুর ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান ও উপসচিব শাহ হাবিবুর রহমান হাকিমকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহা. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।

তিনি জানান, ফেরিতে স্কুলছাত্র মৃত্যুর ঘটনায় বিআইডব্লিউটিএ অথবা বিআইডব্লিউটিসি’র কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কিনা এ বিষয়ে তদন্ত করা হবে।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, অভিযুক্ত যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডল নৌপরিবহন মন্ত্রণালয়ের কোনও কর্মকর্তা নন। এ মন্ত্রণালয়ে এই নামে কোনও কর্মকর্তা নেই। যতদূর জানা গেছে, তিনি যুগ্ম সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের কর্মকর্তা।

তবে ওই কর্মকর্তার গাড়িতে নৌপরিবহন মন্ত্রণালয়ের স্টিকার ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। উনার গাড়িতে স্টিকার থেকে থাকলে তা আসলো কোথা থেকে?

প্রসঙ্গত, মাদারীপুরের কাঁঠালবাড়ি ১ নম্বর ফেরিঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্র বহনকারী একটি অ্যাম্বুলেন্স।

সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুল সবুর মণ্ডল পিরোজপুর থেকে ঢাকা যাবেন বলে ওই ফেরিকে অপেক্ষা করতে জেলা প্রশাসক ঘাট কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়।

তিন ঘণ্টা অপেক্ষার পর ফেরিতে ওঠে অ্যাম্বুলেন্সটি। কিন্তু এর মধ্যে মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়ে অ্যাম্বুলেন্সেই মারা যায় স্কুলছাত্র তিতাস। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ