শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

পঞ্চগড়ে বিদ্যালয়ের দেয়াল ধ্বসে স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরনো দেয়াল ধ্বসে ২য় শ্রেণির মিনা আকতার (৮) নামে এক ছাত্রী মারা গেছে।

আজ সোমবার ওই স্কুলের ফুল বাগানের দেয়ালের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। মিনার বাড়ি জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ইসলামপুর এলাকায়। সে ওই এলাকার আনোয়ার হোসেন লিটনের মেয়ে এবং ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, মিনা কয়েকজন বান্ধবীসহ স্কুলের সামনের ফুল বাগানের দেয়ালের সামনে দাঁড়িয়ে ছিল। আকস্মিক ওই দেয়ালটি তার ওপর ভেঙে পড়লে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে ওই শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাহরিয়ার কবির শিমুল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্কুল চলাকালীন ক্লাশ না নিয়ে শিক্ষকরা শিক্ষকরা অফিসকক্ষে বসে খোশগল্প করায় শিশু শিক্ষার্থীরা বাইরে বের হয়ে এসেছিল। দেয়াল ধ্বসে পড়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করেননি বলে অভিযোগ অভিভাবকদের।

এ কারণে অভিভাবকরা বিক্ষোভ করেন। এসময় শিক্ষকরা বিদ্যালয় কক্ষে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ক্ষুব্ধ অভিভাবকদের শান্ত করেন।

এ ঘটনার পর পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহা. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এবং পুলিশ সুপার মুহাম্মদ ইউসুফ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার মুহাম্মদ ইউসুফ আলী বলেন, ঘটনার পরপর স্কুল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আমরাও ঘটনাস্থল পরিদর্শন করি। স্কুলের একটি দেয়াল ধ্বসে শিশুটি চাপা পড়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কোনো অবহেলা থাকলে রিপোর্টের পর ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ