শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

খুলনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বনদস্যু গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্দরবনের বন ও জলদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মুহা. ফারুক খাঁকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুইটি অত্যাধুনিক পাইপগান ও ১৪ রাউন্ড এলজি গুলি উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত রোববার রাতে সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার খোনাগ্রামের বুলবুল ব্রিকস সংলগ্ন ঢাকী এলাকায় অভিযান চালায়। এ সময় নদীর উত্তর পাড়ে আবুলের ইট ভাটার পরিত্যক্ত ঘরের পাশে অস্ত্র ও গুলিসহ অবস্থানকালে বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মুহা. ফারুক খাঁকে ২টি অত্যাধুনিক পাইপ গান ও ১৪ রাউন্ড এলজি কার্তুজসহ গ্রেফতার করা হয়।

সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের মো. আব্দল গফুর খাঁ ওরফে গহর খাঁ’র ছেলে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মুহা. লুৎফর রহমান বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করেছেন।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন নদীতে মাছ শিকার করতে যাওয়া জেলে ও বাউয়ালীদের অস্ত্রের মুখে অপহরণ করে তাদের কাছে থেকে চাঁদা আদায়সহ সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বনদস্যু জোনাব বাহিনীর সদস্য ফারুক খাঁ’র কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র-গুলির উৎসসহ অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ