শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৫৫ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়া উপকূলে ২৫০ শরণার্থী নিয়ে ডুবে যাওয়া একটি নৌকার ৫৫ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার লিবিয়া রেড ক্রিসেন্টের এক কর্মী এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার লিবিয়া উপকূল থেকে ৮ কিলোমিটার দূরে যাত্রীদের নিয়ে নৌকাটি ডুবে যায়।  এই নৌকাডুবিকে চলতি বছরে ‘ভূমধ্যসাগরের সবচেয়ে শোচনীয় ঘটনা’ বলে বর্ণনা করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

সেদিন ইউএনএইচসিআর জানিয়েছিল, ১১৫ জনের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।

রেড ক্রিসেন্টের সদস্য আব্দুলমেনাম আবু সাবায় জানিয়েছেন, রাজধানী ত্রিপোলির ১২০ কিলোমিটার পূর্বের শহর আল খোমস থেকে নৌকাটি ছেড়ে এসেছিল।

ঘটনার পরপরই লিবিয়ার কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা ১৩৪ জনকে উদ্ধার করেছিল।

নিখোঁজ অন্যান্যদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে লিবীয় রেড ক্রিসেন্টের আবু সাবায় জানিয়েছেন।

তিনি বলেন, এককভাবে উদ্ধার অভিযান চালানোর মতো যথেষ্ট সক্ষমতা আমাদের নেই। স্থানীয়রা তাদের নিজেদের জলযান নিয়ে উদ্ধার অভিযানে আমাদের সহায়তা করছে।

চলতি বছরের প্রথম চারমাসে ভূমধ্যসাগরের এই রুটে প্রায় ১৬৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। গত মে মাসে তিউনিসিয়া উপকূলে শরণার্থীবাহী আরেকটি নৌকা উল্টে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়।

লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রতিবছরই শত শত শরণার্থী এমন দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ