শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ জন

সিরিয়ায় ১০ দিনে বিমান হামলায় শতাধিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় গত দশ দিনে সরকার ও তাদের জোটের বিমান হামলায় ২৬ শিশুসহ অন্তত ১০৩ বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ২৬ শিশুও রয়েছে। দেশটির বিভিন্ন বিদ্যালয়, হাসপাতাল, বাজার এবং বেকারিতে বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মাইকেল বেচলেট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বেচলেট বলেন, হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দুর্ঘটনাবশত এসব ঘটেছে, এমনটা মনে করা অসম্ভব। দেশটিতে এমন হামলা বেসামরিকদের মৃত্যুর হার যেভাবে বাড়ছে তাতে 'স্পষ্টত আন্তর্জাতিক উদাসীনতা' প্রকাশ করছে।

যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে, গত ৩ মাসে সিরিয়ার সহিংসতা বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার বেসামরিক মানুষ গৃহহীন হয় এবং সীমান্ত পার হয়ে তুরস্কে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। এ সহিংসতায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়।

এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় সম্প্রতি তুরস্ক সফর করেছেন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত জেমস জেফ্রে। সফরে সিরিয়া ইস্যুতে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মার্কিন দূত। সিরিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত জেমস জেফ্রে যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী আন্তর্জাতিক জোটেরও বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, তুরস্কের আমন্ত্রণেই এ সফরে গেছেন জেমস জেফ্রে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ