বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

লস এঞ্জেলেসে বন্দুকধারির গুলিতে ৪ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এক বন্দুকধারির এলোপাতাড়ি গুলিতে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন।

গতকাল বৃহস্পতিবার লস এঞ্জেলেসের স্যান ফার্নান্দো ভ্যালিতে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু'জন হামলাকারীর পরিবারের সদ্স্য বলে জানিয়েছে পুলিশ। ক্যানোগা পার্কের নিজ বাসায় হামলাকারী তার বাবা-মা ও ভাইকে গুলি করে। এতে তার বাবা ও ভাই প্রাণ হারান। পরে, নর্থ হলিউডের একটি গ্যাস স্টেশনে দুজনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে হামলাকারী। এতে এক নারী প্রাণ হারান, আহত হন আরো একজন।

এরপর হামলাকারী গেরি জারাগোজাকে অস্ত্রসহ আটক করে পুলিশ। কী কারণে তিনি এ হামলা চালিয়েছেন সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ