রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ছুটির দিনে সড়কে মারা গেছেন ৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রাম সদরে ছুটির দিনে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী তিনজন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

আজ শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় কাঁঠালবাড়ী কলেজের পাশে মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট জেলার বড়বাড়ী থেকে যাত্রীসহ ব্যাটারি চালিত অটোরিকশা কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী কুমিল্লা (জ ১১-০০১০) অর্পণ নামে মিনিবাসটি পেছন থেকে অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যায়। এ ঘটনায় আহত পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাসপাতালে এসে আহতদের খোঁজ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ