সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

সোমালিয়ায় পৃথক হামলায় জেলা প্রশাসকসহ নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সোমালিয়ায় দুইদিনে পৃথক হামলায় সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২১ জন।

গতকাল বুধবার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলায় দুই জেলা প্রশাসকসহ অন্তত ৬ জন নিহত হয়। মোগাদিসুর মেয়র, কয়েকজন জেলা প্রশাসকসহ আহত হয়েছেন আরো ৬ জন।

এদিন, মেয়র অফিসে নিরাপত্তা বিষয়ক সম্মেলন চালাকালে আত্মঘাতী হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। হামলাকারী মেয়র অফিসের সম্মেলন কক্ষে কিভাবে প্রবেশ করেছে তা এখনো জানা যায়নি। এছাড়া, এর দুদিন আগে, ব্যস্ত এলাকায় নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরক ভর্তি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়। আহত হয় আরো ১৫ জন।

হামলা দুটির দায়ই স্বীকার করেছে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাব। দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারকে উৎখাতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এ উগ্রপন্থীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ