সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

জামালপুরে বন্যার পানিতে নৌকা ডুবে ৫ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে নৌকা ডুবে সহোদর দুই বোনসহ পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মহব্বত কবীর জানান, কালিকাপুর গ্রামের নয় শিক্ষার্থী নৌকায় করে বন্যার পানিতে ঘুরতে যায়।

এসময় নৌকা ডুবে গেলে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে মৃত্যু হয় সহোদর দুই বোনসহ পাঁচজনের। নিহতরা হলেন- এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সুবর্ণা (১৬) ও তার বোন ৪র্থ শ্রেণির ঝুমা (৯) এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোদশী (১২), চতুর্থ শ্রেণির জান্নাতুল জয় (৯) ও সপ্তম শ্রেণির অন্তরা (১৩)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ