বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

জনপ্রশাসন পদক পেলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবীব: জেলা প্রশাসক পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়নে জনপ্রশাসন পদক ২০১৯ পেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াস হোসেন।

মঙ্গলবার (২৩ জুলাই) পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি আব্দুল হামিদের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা মুহা. ইলিয়াস হোসেনকে ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে সরকার। পরবর্তীতে মার্চের ৫ তারিখ চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

জানা যায়, চট্টগ্রাম চিড়িয়াখানার অবকাঠামো উন্নয়ন, সংস্কার, সাধারণ ও অবহেলিত দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রাণী বিষয়ক সচেতনতামূলক শিক্ষা কার্যক্রম, নতুন নতুন প্রাণী সংযোজন, সংরক্ষণ ও পর্যটন সুবিধা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়নের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

সাধারণ ক্ষেত্রে দলগত শ্রেণিতে পাওয়া এ পদকে চট্টগ্রাম জেলা প্রশাসনের অন্য সদস্যরা হলেন, চট্টগ্রামের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মমিনুর রশিদ, হাটহাজারীর ইউএনও ও চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মুহা. রুহুল আমিন, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহা. তৌহিদুল ইসলাম এবং চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ।

উল্লেখ্য, প্রতিবছর ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে জাতীয় পর্যায়ে ১১ ব্যক্তি, জেলা পর্যায়ে ৩৪ ব্যক্তি এবং উভয়পর্যায়ে একটি করে মোট দুটি প্রতিষ্ঠান এ বছরের জনপ্রশাসন পদকের জন্য মনোনীত হয়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ