সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' ২ বনদস্যু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' খালেক বাহিনী প্রধান খালেকসহ দুই 'বনদস্যু' নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে র‌্যাবের দাবি।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম জানান, জেলে, বাওয়ালী,মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৮ সুন্দরবনে নিয়মিত টহল দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় মঙ্গবার ভোরে র‌্যাব-৮ সুন্দরবনের জোংলা খাল এলাকায় টহলে যায়। এ সময় সুন্দরবনের ভেতর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে দস্যুরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

সকাল সাতটা পর্যন্ত থেমে থেমে দস্যুদের সঙ্গে গুলি বিনিময় হয়। এরপর দস্যুরা পিছু হটলে র‌্যাব ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুই দস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। উদ্ধার করে তাদের দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় জেলেরা ও স্থানীয় লোকজন লাশ দু'টি সুন্দরবনের বনদস্যু খালেক বাহিনী প্রধান খালেক ও তার সেকেন্ড ইন কমান্ড বেল্লালের বলে শনাক্ত করেন।

তিনি আরও জানান, লাশ দু'টি দাকোপ থানায় হস্তান্তর করা হবে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ