সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত বাংলাদেশের জিয়াউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর গ্রামের জিয়াউর রহমান।

আজ মঙ্গলবার রাতে বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে পালিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, ১২ বছর ধরে জিয়াউর রহমান দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছে। দেশে আসার পর এক মাস আগে সে দক্ষিণ আফ্রিকায় যায়। ঘটনার দিন রাত ১০টায় স্ত্রী তানজিনার সঙ্গে মোবাইলে কথাও বলেন তিনি। তার একটি ১৮ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

স্ত্রী তানজিনা জানায়, আমার স্বামীর কোনো শত্রু নেই। তিনি পার্টনারে ওই দেশে ব্যবসা করেন। সন্ত্রাসীরা কোনো কিছু না বলে দোকানে এসে তাকে গুলি করে।

আমার স্বামীর লাশ বাংলাদেশে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার সহযোগিতা কামনা করছি। আমি ও আমার মেয়ে তাকে শেষবারের মতো দেখতে চাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ