বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম মহানগরীর মধ্যম হালিশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো গৃহবধূ নাসিমা আক্তার (৩৫) এবং তার মেয়ে লামিয়া (৭)।

মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আগুন লাগে। রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী লেন, মধ্যম হালিশহরের মাহবুব আলী কলোনী নামে পরিচিত নিম্ন আয়ের মানুষের বসতবাড়িতে আগুন লাগে। আগুনের উৎপত্তি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ঘরে আটকা পড়ে মা ও তার শিশুকন্যা পুড়ে মারা গেছে। এই অগ্নিকাণ্ডে ১৪/১৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডিআইডি ফরিদ আহমদ চৌধুরী ঘটনাস্থল থেকে ইত্তেফাককে বলেন, যে স্থানটিতে আগুন লেগেছে সেটিকে বাকের আলী ফকিরেরটেক বলা হয়। এখানে নিম্ন আয়ের লোকজন তাদের পবিরার পরিজন নিয়ে ভাড়ায় বসবাস করে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৯টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ