সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

কাশ্মীর নিয়ে ট্রাম্প-মোদির দুই কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এখন মার্কিন সফরে আছেন। তার সঙ্গে আছেন সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়া, আইএসআই প্রধান ফৈয়জ হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

সেখানে ইমরান খানের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে নরেন্দ্র মোদি তার কাছে সাহায্য চেয়েছেন। কিন্তু মোদি বলছেন, তিনি এমন কোনো কথা বলেননি!

ওভাল অফিসে ইমরানের পাশে বসেই ট্রাম্প মধ্যস্থতার কথা তোলেন। ইমরান প্রথমে বলেন, ‘ভারতের সঙ্গে আলোচনা শুরু হওয়া দরকার।’ সে কথার সূত্রেই ট্রাম্প যোগ করেন, ‘দুই সপ্তাহ আগে মোদির সঙ্গে আমার দেখা হয়েছিল।’

‘তিনি জানতে চান, আমি মধ্যস্থতা করতে রাজি কি না। আমি প্রশ্ন করি, কোন বিষয়ে। তিনি বলেন, কাশ্মীর। কারণ বিবাদটা অনেক দিন ধরে চলছে। আমি তাকে জানাই, মধ্যস্থতা করতে পারলে আমি খুশিই হব।’

এ কথা শুনে ইমরান বলেন, ‘এটা হলে ১০০ কোটি মানুষের শুভেচ্ছা আপনার সঙ্গে থাকবে।’

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বিবৃতিও দিয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কোনো অনুরোধ মার্কিন প্রেসিডেন্টকে করেননি। কাশ্মীর নিয়ে আলোচনা হলে দ্বিপাক্ষিক স্তরেই তা হবে।’

প্রসঙ্গত, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান অমীমাংসিত কাশ্মীরসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে সমস্যা নিরসনের জন্য উভয় পক্ষকে শান্তি আলোচনা বসতে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বরাবর শান্তি আলোচনার প্রস্তাব করে আসছেন। কিন্তু আলোচনায় রাজী নয় বলে সে প্রস্তাব বাববার প্রত্যাখ্যান করে চলেছে ভারত। সর্বশেষ  গত ৭ জুনও মোদিকে শান্তি আলোচনার প্রস্বাত দেন ইমরান খান।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ