বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মুসলমানদের জন্য ফাজিলতপূর্ণ দিন 'জুমা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের আমল অনেক বেশি গুরুত্ত্বপূর্ণ। এ দিনের রয়েছে বিশেষ ফজিলত। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ,জুমআর দিনে যখন নামাযের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত যাও এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা বুঝ। (আল কুরআন: সূরা আল জুমুআহ;০৯)।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হয় এরুপ দিনগুলোর মধ্যে জুমার দিনটিই হল সর্বোত্তম।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার রাতে বা দিনে যে ব্যক্তি ঈমান নিয়ে মারা যায়; আল্লাহ তায়ালা তাকে কবরের আজাব থেকে মুক্তি দিবেন।-(তিরমিযী;১০৭৮)।

ওমর রা. বললেন, এটি যে দিনে এবং যে স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছিল তা আমরা জানি; তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন আর সেটা ছিল জুমার দিন।-(সহীহ বুখারী; হাদিস নং – ৪৩, ৪৪০৭, ৪৬০৬, ৭২৬৮; সহীহ মুসলিম ৪৩/১, হাদিস নং – ৩০১৭)

১. এ দিন আদম আ. কে সৃষ্টি করা হয়েছিল – (আবু দাউদ – ১০৪৬), ২. ৩. তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল – (মুসলিম;জুম’আর নামাজ পর্ব), ৪. এই দিনেই তাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল।

৫. ৬. এ দিনই তার তওবা কবুল করা হয়েছিল এবং তার রূহ কবজ করা হয়েছিল – (আবু দাউদ – ১০৪৬), ৭. এই দিনেই শিঙ্গায় ফুঁক দেওয়া হবে – (আবু দাউদ – ১০৪৭), ৮. এই দিনেই কিয়ামত হবে – (আবু দাউদ – ১০৪৬), ৯. এই দিনেই সকলেই বেহুঁশ হয়ে যাবে – (আবু দাউদ – ১০৪৭), ১০. নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগন, আকাশ, পৃথিবী, বাতাস, পর্বত ও সমুদ্র সবই জুম’আর দিনে শংকিত হয়। – (ইবনে মাজাহ – ১০৮৪; মুয়াত্তা ইমাম মালেক)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ