সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

আকস্মিক বন্যার কবলে ওয়াশিংটন ডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারি বর্ষণের কারণে আকস্মিক বন্যার কবলে পড়েছে ওয়াশিংটন ডিসি। সোমবারের রেকর্ড পরিমাণ ভারি বর্ষণে এ বন্যার সৃষ্টি হয়।

দেশটির আবহাওয়া অধিদফতর ৭৬ মিলিমিটার (৩ ইঞ্চি) পরিমাণ বৃষ্টি রেকর্ড করেছে। এতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, পার্ক। বাড়ি-ঘরে পানি উঠতে শুরু করেছে। এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে।

ওয়াশিংটন ডিসিতে বসবাসরত সাধারণ জনগণকে নিচু জায়গা ছেড়ে উঁচু জায়গায় অবস্থান করার নির্দেশনা দেয়া হয়। এবং বন্যাটি সাধারণ বন্যা নয় বলে উল্লেখ করা হয়। এ পরিস্থিতে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া ভীষণ ভয়ংকর উল্লেখ করে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদফতর। ভয়ংকর বন্যায় দেশটির সরকারি বা ঐতিহাসিক দলিল-দস্তাবেজ সংরক্ষণাগার ডি.সি ন্যাশনাল আর্কাইভসের বিদ্যুৎ সংযোগ বিকল হয়ে পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ