রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যেভাবে পাবেন দাওরায়ে হাদীসের ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

আজ (বুধবার) সকাল ১১ টায় মতিঝিলে সংস্থা কেন্দ্রীয় দফতরে (কাবিল টাওয়ার) আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল বরিশালী সংস্থার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর কাছে ফলাফল হস্তান্তর করেন।

হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ রেজাল্ট পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।

এবছর ২৬,৭৮৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তার মধ্যে ছাত্র ১৮,৫৬৬ জন; ছাত্রী ৮,২২২ জন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২,৬২৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। গড় পাসের হার ৭৩.৫১%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ৯৫৯ জন এবং ছাত্রী ৯২ জন।

জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,১২৪ জন, ছাত্রী ১,০৭৬ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৬৩৪ জন, ছাত্রী ২,৩৫১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,১৫২ জন, ছাত্রী ১,৬৯১ জন। এছাড়া মোট ১৪ জনের পরীক্ষা বাতিল করা হয়।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে আল হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে দাওরায়ে হাদীস (তাকমীল) এর কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। কিন্তু প্রশ্নফাঁসের কারণে পুনরায় ২৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়। আবারও প্রশ্নফাঁসের হলে বিশেষ পদ্ধতিতে ৩ মে পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ