সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

এখন থেকে মোটরসাইকেল কিনতে লাগবে ড্রাইভিং লাইসেন্স!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পরিচয় পত্রসহ আনুসঙ্গীক কাগজপত্র দিয়ে মোটরসাইকেল কেনা গেলেও এখন থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনা যাবে না।

মোটরসাইকেল কেনাবেচার ক্ষেত্রে নতুন এ নিয়ম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠান মোটরসাইকেল কেনার ক্ষেত্রেও যার জন্য কেনা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স কিংবা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকত হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল কিনতে হলে ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অন্যথায় তিনি মোটরসাইকেল কিনতে পারবেন না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ