সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

চট্টগ্রামে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ গোলাগুলি আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালখান বাজারে আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ একজনসহ ৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে খুলশী থানার লালখান বাজার মোড় থেকে বাঘঘোনা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দোকান ভাঙচুরসহ মোটর সাইকেল জ্বালিয়ে দেয়া হয়।

আহতরা হলেন- মনির হোসেন (৪০), মো. সোহেল (২৩), মো. সুমন (১৮) ও ইমন হোসেন (১৭)। আহতদের মধ্যে মনির হোসেন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। খুলশী থানা পুলিশ জানায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

মিছিল নিয়ে লালখান বাজার এলাকায় ঢোকার সময় কাঁচাবাজারের কাছে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। তখন মানববন্ধন ভন্ডুল হয়ে যায়। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ