রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এরশাদের শারীরিক অবস্থা পঞ্চাশ ভাগ উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ডাক্তারদের বরাত দিয়ে বলেছেন হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার পঞ্চাশ ভাগ উন্নতি হয়েছে।

তিনি সিএমএইচ এর চিকিত্সায় সন্তোষ প্রকাশ করে বলেন, চিকিৎসাকরা কিছু পরীক্ষা করছেন এবং সে অনুযায়ী তার চিকিৎসা চলছে। তিনি বলেন, ধীরে ধীরে এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। উন্নতির এ ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন গোলাম মোহাম্মদ কাদের ।

সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি ।

এরশাদ এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ