বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা

‘রিফাত হত্যায় জড়িত ১৩ জন শনাক্ত, অচিরেই ধরা পড়বে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় প্রকাশ্যে সড়কে স্ত্রীর সামনে রিফাত শরিফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মোট ১৩ জনকে শনাক্ত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ওই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের অধিকাংশই ধরা পড়েছে বলে জানিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাকিরা অচিরেই ধরা পড়বে, আপনারা নিশ্চিন্ত থাকেন।’

আজ শুক্রবার ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্পের কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের পুলিশ এবং গোয়েন্দারা অত্যন্ত দক্ষ। খুব শিগগির দেখবেন ১৩ জনের সবাইকেই আমরা ধরে ফেলেছি। আমাদের নজর এড়িয়ে কেউ বেরোতে পারবে না।’

এ ছাড়া আসামিদের কেউ যাতে দেশত্যাগ করতে না পারে, সে জন্য দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে সতর্কতা জারি করা হয়েছে বলে জানান মন্ত্রী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ