বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

রাস্তায় জুমা পড়ার বিরুদ্ধে বিজেপির আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুমার নামাজ রাস্তায় পড়ার বিরোধিতায় পথে নেমেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। রাস্তায় জুমার নামাজের প্রতিবাদে তারা রাস্তা আটকিয়ে হনুমান চালিশা (মন্ত্র) পাঠ করেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হাওড়ার বালিখালে বজরংবলি মন্দিরের সামনে গতকাল শখানেক বিজেপি কর্মী রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করেন। তাতে ব্যাপক যানজট হয়ে যায়।

বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং বলেন, যতদিন না রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ হবে, ততদিন আমরাও রাস্তা আটকে হনুমান চালিশা পড়ব। রাস্তা আটকে আমজনতাকে দুর্ভোগে ফেলার অধিকার কারও নেই।

ওমপ্রকাশ সিং আরও বলেন, ধর্মীয় আচার আচরণ পালনের জায়গা হল মন্দির, মসজিদ, গুরুদ্বার বা চার্চ। কিন্তু এ বাংলায় যেদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসেছে, সেদিন থেকে বাংলার সংস্কৃতি পুরোপুরি নষ্ট হতে বসেছে। দিদি আসার পর প্রত্যেক শুক্রবার জিটি রোড বন্ধ করে একটি সম্প্রদায়ের মানুষ নামাজ পাঠ করছে।

তারই প্রতিবাদে প্রতীকী আন্দোলন হিসেবে জিটি রোড বন্ধ করে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পাঁচ বার হনুমান চালিশা পাঠ করা হয়।

জেলা বিজেপির বক্তব্য, ধর্মীয় রীতিনীতি পালন তা বাড়িতে করাই ভালো। রাস্তা আটকে মানুষকে বিপদে ফেলা উচিত নয়।

বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে রাস্তা জুড়ে নামাজ পড়া বন্ধ না হলে, প্রত্যেক মঙ্গলবার জেলার সমস্ত হনুমান মন্দিরের সামনে রাস্তা বন্ধ করে হনুমান চালিশা পাঠ করা হবে।

তবে তৃণমূল কংগ্রেস হাওড়া জেলার (সদর) সভাপতি তথা সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, আমরা এই নামাজ জন্মের আগে থেকে দেখে আসছি। এর সঙ্গে অযথাই তৃণমূলকে জড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা একটা ধর্মীয় রীতি। বিজেপি এ সব করে রাজ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে চাইছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ