সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘ধর্মীয় সব অঙ্গনের মতই ইসলামী অর্থনীতিতেও মনোযোগী হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় সব অঙ্গনের মতই সলামী অর্থনীতিতেও আমাদের মনযোগী হতে হবে। এই অঙ্গনে দীর্ঘ দিনের শুন্যতা রয়েছে। আইএফ একাডেমি এ শূণ্যতা পূরণের জন্য কাজ করে যাচ্ছে।

ইসলামিক ফাইন্যান্স একাডেমি এন্ড কনসালটেন্সির (ইফাক) ১৫ তম ব্যাচের অরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত দায়ী মাওলানা আব্দুল মাজিদ একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাকতাবাতুল ইসলাম এর স্বত্বাধিকারী মাওলানা গালিব বলেন, হালাল খাবার ও হালাল অর্থনীতির চাহিদা গোটা বিশ্বেই বাড়ছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আরো বড় পরিসরে এসব কাজ করে যাবে, এমনটিই আমরা প্রতশ্যা করি।

আইএফএসির এলমনাই সফটওয়ার প্রকৌশলী ইমরান হাসান নিজের স্মৃতিচারণ করে বলেন, এই প্রতিষ্ঠানের চতুর্থ ব্যাচে আমি এই কোর্সটি সম্পন্ন করেছি।

ব্যক্তিগত লেনদেন থেকে শুরু করে ব্যবসায়িক লেনদেন সবজায়গায়ই এর সুফল পেয়েছি। হালাল হারাম বিষয়ে স্বচ্ছ একটি ধারণা সৃষ্টি করে এই কোর্স।

আইএফএসির পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম সভাপতির বক্তব্যে বলেন, অত্যন্ত প্রতিকূলতার মাঝ দিয়ে আমাদের এগিয়ে আসতে হয়েছে।

আলহামদুলিল্লাহ, এখন অনেকেই ইসলামি অর্থনীতি বিষয়ে আগ্রহী হচ্ছেন। প্রায় তিনশতাধিক শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠান থেকে ইসলামি অর্থনীতি কোর্স সম্পন্ন করেছে।

আমরা বিশ্বাস করি এটি নিছক একটি প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি আন্দোলন। মানুষকে হারাম থেকে বাঁচানোর আন্দোলন। প্রতিষ্ঠানের কো অর্ডিনেটর মাওলানা আবু সাঈদ যোবায়েরের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মুফতি আরিফুল ইসলাম। প্রকৌশলী আশিকুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ