সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সারাজীবন অস্ত্রোপচার করতে হবে বৃক্ষমানবের হাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃক্ষমানব হিসেবে পরিচিত ২৮ বছর বয়সী আবুল বাজানদারের হাত সচল রাখতে আবারও অস্ত্রোপচার করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আবুল বাজানদারের হাতের এ রোগ স্থায়ীভাবে সারানোর সম্ভাবনা একবারেই কম। তাই তার হাত স্বাভাবিক এবং সচল রাখতে হলে সারাজীবন অস্ত্রোপচার চালিয়ে যেতে হবে।

আবুল বাজানদার বলেন, এই রোগের কারণে তার হাতে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। ব্যথার কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। এখন আর এ যন্ত্রণা সহ্যও করতে পারছেন না। তাই যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেতে ডাক্তারদের কাছে হাত কেটে ফেলারও অনুরোধ জানিয়েছেন তিনি।

বিরল রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালে ঢামেকে ভর্তি হন আবুল বাজানদার। তার হাতে ও পায়ে গাছের শিকড়ের মতো শক্ত অতিরিক্ত অংশ জন্ম নেয়। দেশে এ প্রথম এমন বিরল রোগে আক্রান্ত রোগীর চিকিৎসায় ঢামেক কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার চিকিৎসার সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করার নির্দেশ দেন।

এরপর থেকে এখন পর্যন্ত ২৫ বার অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু তার হাতে ও পায়ে শক্ত শেকড়ের মতো অংশ ছড়িয়েই যাচ্ছে। ২০১৭ সালে একবার প্রায় সুস্থ হয়ে ওঠেন বাজানদার। ওই সময় পুরোপুরি চিকিৎসা না নিয়েই হাসপাতাল ছাড়েন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ