শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাকরিতে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কোনো ব্যক্তি মাদক গ্রহণ করলে তিনি আর সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন না। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।’

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এখন সরকারি চাকরিতে যোগদানের সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। প্রর্যায়ক্রমে বর্তমানে যারা চাকরি করছেন, তাদেরও এ টেস্ট দিতে হবে। বর্তমানে চাকরিরত কারো বিরুদ্ধে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মাদক সেবন করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রতিটা জেলায় একটি করে পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হবে।

এ ছাড়া মাদকসেবীদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে পৃথক একটি ওয়ার্ড ও অতিরিক্ত বিছানা করার উদ্যোগ নেবে সরকার। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ