সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মুখে কালো কাপড় বেঁধে ছাত্রলীগ পদবঞ্চিতদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের পদবঞ্চিত ও কেন্দ্রীয় কমিটিতে পছন্দের পদ না পাওয়া সংগঠনের নেতারা এবার মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন।

আজ মঙ্গলবার (২৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বেলা পৌনে ১২টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। গত ২৫ মে থেকে তারা একই স্থানে কমিটি পুনর্গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন।

গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক এবং আন্দোলনকারীদের মুখপাত্র রাকিব হোসেন বলেন, ঘৃণা, লজ্জা এবং ক্ষোভ থেকে আমরা এই কর্মসূচি করেছি। আজকে আমাদের অবস্থান কর্মসূচি একমাস একদিন হয়েছে। কিন্তু এর মধ্যে বিতর্কিতদের নাম প্রকাশ করবে বলেও করেনি।

তিনি আরও বলেন, তারা আমাদের সঙ্গে শুধু নাটকই করেনি, দেশরত্নের আদেশও অমান্য করেছে। অবস্থা বিবেচনা করে আমরণ অনশন কর্মসূচির দিকে যাওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ